গিয়েছিলাম সেদিন হাঁটতে হাঁটতে তোমার হৃদয় বাড়ির উঠানে।
আঙিনার দুই পাশে দুটি ঘর।
একটি ঘর দক্ষিণ পাশে,
সতত আলো বাতাস সহাস্যে যেথা করছে খেলা।
অন্য ঘরটি উত্তর পাশে,
আঁধারে বেষ্টিত যা, হিম-শৈল বরফে ঢাকা।
উত্তর মেরুর গৃহদ্বারের কপাটে রয়েছে লেখা:
“এসো হে সখা”- স্বাগত তোমায় হেথা।
দক্ষিণ গোলার্ধের কক্ষের কপাটে আছে লেখা,
এসো না তুমি বৃথা!
বারণ করি তোমারে সখা।
আসো যদি কভু, ব্যথায় পুড়বে সদা।
তবুও,আশায় বেঁধে বুক গিয়েছিলাম তথা।
হলাম ভগ্ন-মনোরথ, দর্শে নোটিশ একখানা-
-“তোমায় ঢুকতে মানা!”
