ক্ষুধার যাতনায় মরছে ওরা!
কঙ্কালসার সব প্রাণের ধারা।
অন্ন হীন জীবনের ভারে,
ডুবছে সবে মানবতা হীনে।
আহার সংস্থানের বাহন টিকে,
আটকে দিল হায়েনার দলে।
ক্ষুধার তাড়নায় শিশু কাঁদে,
আবাল, বৃদ্ধ, বণিতা সাথে।
ভুখা শরীরে শক্তি নাই,
গাঁজা এখন খাদ্য চায়।
বর্ণ, গোত্রের ভেদাভেদ ভুলে,
হও এক মানবের তরে।
এখনও তোরা জাগরে ভাই,
হাতে আর সময় নাই।
মরলে গাঁজা মরবে মানবতা,
দূর কর সকল অসাড়তা।
বিবেকবোধ সব বিসর্জন দিয়ে,
হবেনা ঠাঁই খোদার কাছে।
জেগে ওঠো মানবের দল,
বাঁচাতে মানবতা রও অবিচল।
