আকাশজুড়ে তারার মেলা
তারার বাড়ি কই
তারায় তারায় রঙের খেলা
চলছে যে হৈ চৈ ।
রোদের কোলে মেঘের ছায়ায়
আজকে সারা বেলা
আজকে হাসি আজকে খুশি
আজকে শুধু খেলা।
হওয়ায় দুলে ঝাকড়া চুলে
আজকে ছুটির দিন
আজকে কারও নেইকো পড়া
আজকে খুশির দিন।
আয় ছেলেরা আয় মেয়েরা
দল বেধেঁ এক হই
মনের সুখে সবাই মিলে
করবো যে হই চই।
