প্রথম পাতা » কবিতা » একটি দেশের গল্প

একটি দেশের গল্প

Story of a country

আমি একটি কবিতা লিখতে চাই
কবিতায় থাকবে একটি দেশ
সেই দেশ অন্য এক দেশের ফাঁদে পড়ে
দুই  টুকরো হবে
একটি টুকরোর নাম বাংলাদেশ
সেই টুকরো ফাঁদ পাতা দেশের কাছে পরাধীন হবে
স্বাধীন হতে চেয়ে  মানুষেরা গুম খুন লাশ হবে
সেই দেশে একদিন একটি জুলাই বিপ্লব হবে
একজন হাদি সেই দেশের মুখপাত্র হবে
হাদিকে হত্যা করা হবে
একদিন জুলাই বিপ্লব অস্বীকার করা হবে
মুছে দিতে চাইবে জুলাইয়ের চিহ্ন যাবতীয়
আন্দোলন মিছিল বিপ্লব
স্বাধীনতা পেতে হলে সেই দেশের মানুষকে
আবু সাঈদ মুগ্ধ আনাস ওসমান হাদি হতে হবে
জুলাইয়ের মতো লাল দগদগে ক্ষত নিয়ে
বিক্ষত হতে হতে
সেই দেশ একদিন স্বাধীন বাংলাদেশ হবে
তবে তার আগে কালো কালো অক্ষরে লেখা
ধার করা সংবিধানটি ছুড়ে ফেলতে হবে

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *