চতুর্দিকে চাও, লোচনে পড়িবে কারবার-
কিছু লাগিবে অভদ্র কিছু চমৎকার।
মনুজ আজ্ঞাবহ জঠরজ্বালা অবসানে,
যাহা পায় তাহা করে, পায় না চয়নে।
প্রথমত উদরপূর্তি দ্বিতীয়ত মন মাস্তি
দৃষ্টিপাতে অহর্নিশ কথিত জনের নিয়তি।
যথার্থে হইত যদি; যাহা বাসনা তাহা বৃত্তি
নন্দনকানন হইত আমাদের বসতি।
কার্যে তথাস্তু, সময়ান্তরে কর্ম হইবে ক্রীড়া।
সখ্যতা হইবে জনে জনে, সুখে ভরিবে হিয়া।
