প্রথম পাতা » কবিতা » অপূর্ব শরৎ

অপূর্ব শরৎ

Beautiful Autumn

ঋতুর রঙ্গশালায় শরৎ গ্রীষ্মের তলপি
এমনি তার বাহার
হালকা কুয়াশায় বিন্দু বিন্দু জমা শিশির
শারদ প্রভাতের প্রথম সলজ্জ উপহার।

আকাশে গাঢ় নীলিমার অবারিত বিস্তার
নির্ঝরণীর পাড়ে কাশফুলের সমাহার
ক্ষান্ত বর্ষণ সুনীল আকাশের জলহারা লঘুভার মেঘপুঞ্জ
শরতের তুলনা নাই নয়নাভিরাম সৌন্দয্য।

স্নিগ্ধতা আর কোমলতার অপূর্ব রূপ শরতের রাত
মাটির শ্যামলিমায় জোস্না শোভিত রাত্রির চাঁদ।

শরতের শিশির ধোওয়া কুন্তল
প্রভাতের হৃদয় হয় চপল।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার,Kowshal karmaker গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *