কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না - উইলিয়াম শেক্সপিয়র জনপ্রিয় বাণীবন্ধুবিয়েভালোবাসা
এই যে বিটপি-শ্রেণী হেরি সারি সারি- কী আশ্চর্য শোভাময় যাই বলিহারি! কেহ বা সরল সাধু-হৃদয় যেমন, ফল-ভারে নত কেহ গুণীর মতোন - কৃষ্ণচন্দ্র মজুমদার জ্ঞান
মানুষের উৎপত্তি সম্পর্কে দুটি তত্ত্ব রয়েছে - অবৈজ্ঞানিকটি অধঃপতনতত্ত্ব, বৈজ্ঞানিকটি বিবর্তনতত্ত্ব। অধঃপতনতত্ত্বের সারকথা মানুষ ঊর্ধ্বলোক থেকে অধঃপতিত। বিবর্তনতত্ত্বের সারকথা মানুষ বিবর্তনের উৎকর্ষের ফল। অধঃপতনবাদীরা অধঃপতনতত্ত্বে বিশ্বাস করে; আমি যেহেতু মানুষের উৎকর্ষে বিশ্বাস করি, তাই বিশ্বাস করি বিবর্তনতত্ত্বে। অধঃপতন থেকে উৎকর্ষ সব সময়ই উৎকৃষ্ট। - হুমায়ুন আজাদ ধর্মপরিবর্তন
সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি জ্ঞান