অলিম্পিক লরেল পুরস্কার দেয়া চালু হয় ২০১৬ সালে৷ প্রথম লরেল দেয়া হয় কেনিয়ার একজন এথলেটকে৷ নাম কিপ কেইনো৷ কেইনো কেনিয়ার অলিম্পিক কমিটির সভাপতিও ছিলেন৷ ২০২০ সালের লরেল দেয়া হলো ২০০৬ সালে শান্তিতে নোবেল পাওয়া প্রফেসর মুহাম্মদ ইউনূস কে৷
লরেলটির নিচের পাথরটি প্রাচীন অলিম্পিয়া পাহাড়ের পাথর দিয়ে তৈরি৷ মালা আর অলিম্পিক রিং গুলো স্বর্নের তৈরী৷ এটা একজন বাংলাদেশীর জন্য বিরাট সম্মানের ব্যাপার৷ প্রফেসর ইউনূস প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মাননা পেলেন৷ গরীবের ব্যাংকার হিসেবে তিনি দেশে বিদেশে সুপরিচিত৷ তার অনেক উদ্যোগের মধ্যে ইউনূস স্পোর্টস হাব একটি৷ এটার কথা হয়তো অনেকেই জানে না৷ সামাজিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে খেলাধুলার উন্নয়ন করাই এই হাবের উদ্দেশ্য৷
২০২০ সালের অলিম্পিক হচ্ছে জাপানের টোকিওতে৷ করোনার কারনে বিভিন্ন বিধিনিষেধ এর মধ্যেই হচ্ছে এবারের অলিম্পিক গেমস৷ চার বছর আগের অলিম্পিক গেমস হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে৷
ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ড. ইউনূস কে এই পুরস্কার দেয়া হয়৷ পুরস্কার নেয়ার সময় তিনি বিশ্বের সবাই যেন করোনার ভ্যাক্সিন পায় সেজন্য ভ্যাক্সিন প্যাটেন্ট মুক্ত করতে হবে বলে সবার প্রতি আহবান জানান৷ প্রফেসর ইউনূস কে শুভেচ্ছা এবং অভিনন্দন৷
