প্রথম পাতা » কবিতা » মেঘের নদী

মেঘের নদী

River of clouds

কালো মেঘে ছেয়ে গেলে
আসে বাতাস বৃষ্টি
হৃদয় মাঝে মেঘ করিলে
নিরব কান্নার সৃষ্টি।

হঠাৎ বিজলির ঝলকানিতে
বজ্রপাতের শব্দ
মনের মাঝে আঘাত পেলে
দাগ থেকে যায় অব্দ।

মেঘের কান্নায় বর্ষা হাসে
কোলা ব্যঙ্গের ফুর্তি
শত্রুর দুঃখে শত্রু খুশি
ভুক্তভোগী মুর্তি।

বর্ষাকালে বন্যা হলে
নদীর ভরাডুবি
কূলকিনারা ভেঙ্গে গিয়ে
ভাসিয়ে নেয় সবি।

এই ঘটনায় মেঘ হারায় তার
জলে ভরা কলসি
নদীর বুকে ভেসে চলে
নদীর দুকূল ভাসি।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *