বাংলা ভাষা ভালোবাসা
জন্মেছি এই দেশে,
যেথা খুশি সেথা আমি
চলছি স্বাধীন বেশে।
ভাষার জন্য জীবন দেয়ার
কাহিনী খুব অল্প,
ভালো লাগে বাংলা ভাষার
বর্ণমালার গল্প।
মায়ের মুখে প্রথম শেখা
বাংলা ভাষার বোল,
নানার ভাষার ভিড়ে বাংলা
তোলে কলরোল।
দেশ ছাড়িয়ে বাংলা ভাষা
সবার কাছে দামি,
এই ভাষাতে লিখে-পড়ে
হচ্ছে বহু নামি।
বাঙালি বলে গর্ব করি
বাংলা মায়ের ভাষা,
এই ভাষাতে স্বপ্ন বুনি
নিত্য নতুন খাসা।
** জয়দেবপুর,গাজীপুর থেকে
