প্রথম পাতা » কবিতা » দুয়ার খোলা

দুয়ার খোলা

ঘোলা মেঘের খেল জমেছে,
আঁধার করে আসে,
তোমার কথা ভাবি বসে
জানালার এ পাশে।
বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে
বাতাস বইছে শনশনিয়ে,
স্মৃতি হয়ে ফিরে আসে
বর্ষা-বাদল মাসে।
তোমার কথা ভাবি বসে
জানালার এ পাশে।

সেই যে গেলে আর এলেনা
করে আমায় হেলা,
তোমার কথা ভেবে ভেবে
কাটে বাদল-বেলা।
বুঝি নাতো ছলাকলা
তোমার জন্য দুয়ার খোলা,
মনের কথা দিলাম ছেড়ে
অশান্ত বাতাসে।
তোমার কথা ভাবি বসে
জানালার এ পাশে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার, গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *