প্রথম পাতা » কবিতা » বাবার স্মরণে

বাবার স্মরণে

my dear father

বাপ হয়েছি এখন আমি
বুঝি বাবার মূল্য-
বাবার সাথে হয়না কারো
এজগতে তুল্য।

আমার ছেলে আমায় যখন
ডাকে বাবা বলে-
দৌড়ে এসে আদর করে
নিই যে কোলে তুলে।

আমি একদিন এমন ছিলাম
নিতো কতই যত্ন-
আমায় নিয়ে বাবা আমার
দেখত সুখের স্বপ্ন।

যেথায় থাক ভালো থাক
এই কামনা করি-
তোমায় আমি স্মরণ করব
সারাজীবন ভরি।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার, গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *