প্রথম পাতা > ছড়া (Page 3)
Eid of baby

খোকার ইদ

ধুম পড়েছে কেনাকাটারসামনে খুশির ইদ,আগে থেকেই খোকন সোনাধরছে বড্ড জীদ।নতুন জামা কিনবে খোকাসাথে নতুন টুপি,এই কথা তার দিদার কাছেবলেছে সে চুপি। নতুন জামা নতুন টুপিপাবে রিমোট গাড়িদিদা বললো বাবার সাথেকরবে না আর আড়ি। খোকন সোনা খুশি হয়েগলা ধরে দিদার,তুমি থাকতে আমার আবারচিন্তা কীসের আর!

পুরোটা পড়ুন
eid mubarak

ঈদ এলে

ঈদ এলে হাসি খুশিথাকে সবার মুখটা,ঘরে ঘরে বিরাজ করেক্ষণস্থায়ী সুখটা।নতুন নতুন পোশাকেভুলে যায় দুখটা,দ্বিধা দ্বন্দ্ব ভুলে আরোবুকে মিলায় বুকটা।আকাশে বাতাসে ঈদেরবাজে খুশির বীণটা,ধনী গরীব সবারইকাটে ভালো দিনটা।

পুরোটা পড়ুন
Beautiful Bangladesh

মিষ্টি রোদে 

ভোরের হাওয়া হীম বাতাসেলাউয়ের ডগায় দোয়েল,ঘরের কোনে খাঁচার ভিতরডাকছে বসে কোয়েল।শীতের পাখির আনাগোনাঅপূর্ব  এক ছবি,দুর্গগনে আলোর দিশায়উঠলো জেগে রবি।সকাল বেলায় মিষ্টি রোদেফড়িং ঘুরে ঘাসে,বিড়াল ছানা নেচে গেয়েথাকে সদা পাশে।

পুরোটা পড়ুন
Book

বই বন্ধু

বইয়ের মতো বন্ধু যে আরএই ধরাতে নাই,যখন তখন ডাকলে কাছেখুব সহজে পাই।বললেই কথা তার সাথেহয় জ্ঞান অর্জন,শিক্ষার আলো সৎ সততামিথ্যার হয় বর্জন।যায় পাওয়া যায় তোমার মাঝেআদর্শ ও নীতি,অফুরন্ত ন্যায়—নিষ্ঠাশ্রদ্ধা আর প্রীতি।বুকের ভিতর আগলে রাখিশ্রেষ্ঠ বন্ধু বই,সবসময়ে তাই তোমার সাথেমনের কথা কই।

পুরোটা পড়ুন
Mother

ভূতের মায়ের পুত

রাত বারোটায় নামলো যখনহঠাৎ করে ঘুমবুঝতে পারি কেউ দিয়েছেআমার গালে চুম।এদিকসেদিক তাকিয়ে দেখিনেই তো ঘরে কেউবুকের ভেতর ভয়ের নদীউতালপাতাল ঢেউ।ঘুমের ঘোরে এগিয়ে দেখিকাঁদছে কতক ভূতবলছে সবাই হারিয়ে গেছেভূতের মায়ের পুত।একটা ভূতে ঝাপটে ধরেবলল আমায়, আয়পাইছি ওরে বুকের মানিকতুই ছিলি কোথায়?ভয়ের চোটে লাফিয়ে উঠেবলছি না না নাছুটে এসে একজন বলেনআমিই তোমার

পুরোটা পড়ুন
Cat and Rat

বিড়াল ও ইঁদুর ছানা

একটা ঘরে একটা বিড়ালএকটা ইঁদুর মিলেঘরের সকল খাবারগুলোখাচ্ছিলো বেশ গিলে।বিড়াল বেটা এটা—ওটাসামনে যা—ই পায়ইঁদুর ও তার ছানা নিয়েভাগ করে সব খায়।ইঁদুর ছানা তাধিন ধিনাতিড়িং বিড়িং নাচেএমনি তারা ভালোই আছেবিড়াল নানার কাছে।ইঁদুর ভাবে বিড়াল আবারখাবে কী তার ছানাএমন মধুর বাঁধন তাদেরভাবতেও তা মানা!!বিড়াল ভাবছে ছানাগুলোরিষ্টপুষ্ট হলে—পাশের বাড়ির হুলো’কে নিয়েখাবে ওদের গিলে।ক’দিন

পুরোটা পড়ুন
S M Mukul cover

এস এম মুকুল-এর ৩টি ছড়া

সবুজ বাংলাদেশনদীর ধারেই পথপথ ফুরালেই গাঁগ্রামের পরে গ্রাম পেরুলেওসবুজ ফুরায় না।ডানে সবুজ বায়ে সবুজসামনে পিছেও তাইসবুজ শ্যামল ছায়ায় ঘেরাদেশটা আমার ভাই।সবুজ মাঠ সবুজ বনসবুজ পাহাড় বেশসবুজ ছায়া, সবুজ মায়াসবুজ বাংলাদেশ।মামাদের ছড়ানাই মামা, কানা মামা কোন মামা ভালো?চালু মামা, কালো মামা

পুরোটা পড়ুন
Rabindranath Rhyme

রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া

কিছু ছড়া পড়ার ইচ্ছা হলো। চিন্তা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া পড়তে পারি। ইন্টারনেটে সার্চ করে একসাথে পেলাম না। আপনাকে ছড়ার নাম জানতে হবে, সে অনুযায়ী সার্চ করলে পাবেন। অনেক ছড়ার নাম ভুলে গেছি। যে কয়টি ছড়ার নাম মনে পড়লো, সার্চ করে পড়লাম। তাই ছড়াগুলো একসাথে করে পোস্টটি লেখা। কোন জনপ্রিয়

পুরোটা পড়ুন
my dear father

বাবা

পরিস্থিতির পূর্ণ প্রচারছিলাম বাবা মোরা,অভাব ছিল হাতের মুঠোয়খালি ছিল খোরা।আজকে বাবা তোমার জন্যপূর্ণ কতো আশা,কৃতজ্ঞতায় মরণ হলেওফুরাবে না ভাষা।মোদের সুখের জন্য তুমিবিদেশ দিলে পাড়ি,কেমন করে থাকি বলোতোমায় একা ছাড়ি।বাবা তুমি রইলে দূরেআমাদেরকে ছেড়ে,একটি নজর দেখার আশায়দুঃখ যাচ্ছে বেড়ে।বাবা তুমি যেথায় থাকোভালো থেকো তবে,ইনশাআল্লাহ দিন ফুরিয়েএকদিন দেখা হবে।কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

পুরোটা পড়ুন
Childhood fun

শৈশবকাল

শৈশবকাল কত মজারথাকি সবার আদরেকত কত মজার খাবারখেয়ে নেই আমি পেট ভরে।কাজ নেই কোন সারাদিনেগান গাই আর ফুল কুড়াইবাবা কত খেলনা আনেসেগুলো দিয়ে খেলে বেড়াই।গাছের বড় ফলটি আমারনতুন নতুন জামা পাইআমি নাকি ময়না সবারআমার কোন চিন্তা নাই।ইদে সালামি দেয় সবাইআমি সবার চোখের মণিপাশের বাড়ির ছেলে কানাইতার কিছু নেই তাই জানি।একটি

পুরোটা পড়ুন