প্রথম পাতা » কবিতা » চলছে গন্ডগোল

চলছে গন্ডগোল

Anarchy

হচ্ছে টাকি, শুধুই ফাঁকি
ইচ্ছে করেই গায়ে মাখি
এদিক সেদিক গন্ডগোলে
বিচার চলে তালে গোলে।

খবর পেলাম, চলে গেলাম
সিংহ মামার কান্ড দেখলাম
শুয়ে শুয়ে বিড়ি টানে
মজে আছে হিন্দি গানে।

তার আসনে শেয়াল রসে
বসে বসে অঙ্ক কষে
খাজনা নিবে চলতি মাসে
না দিলে তার মাংস খাবে।

বিচার চলে ছলে বলে
গাধা পড়ল যাতা কলে
ময়না তোতা কয়না কথা
হুতুম পেঁচার মাথা ব্যাথা।

হরিণ মিয়ার নোটিশ আসে
থাকতে হবে বাঘের পাশে
ময়ুর টিয়ের হয়না বিয়ে
দাদন খাটে মায়ে ঝিয়ে।

ভাল্লুক ঘোড়া নয়তো খোড়া
কথা ছাড়ে কড়া কড়া
শেয়াল মামা বুদ্ধি করে
ঘোড়া ভাল্লুক খাঁচায় ভরে।

এমন শাসন দেখে শুনে
বানর হাটে গুনে গুনে
সকল প্রাণী কান্না করে
নাথকে ডাকে বারে বারে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *