প্রথম পাতা » কবিতা » অবুজ পাখি

অবুজ পাখি

love

মনের পাখি, মন বুঝোনা
যাচ্ছ কার উঠোনে,
আমার বাড়ি এস তুমি-
রাখব সযতনে।
চাঁদের রুটি গরম গরম
তোমায় দেব খেতে,
সোনারূপোর খাটপালংকে
শয্যা দেব পেতে!

রংধনুর সেই সাতটি রঙ্গে
রাঙ্গিয়ে দেব হাত,
তারার দেশে নিয়ে যাব
পরীরা দেবে সাত!
মনের পাখি, মন বুঝোনা
ছুটো কার পিছনে,
আমার ঘরে এস তুমি
রাখব সযতনে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Kowshal Karmaker
কৌশল কর্মকার
নামঃ কৌশল কর্মকার (Kowshal karmaker), গ্রামঃ আজিমপুর, পোস্ট অফিসঃ সিঙ্গুল, উপজেলাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *