প্রথম পাতা > রাজু অনার্য
need lover

ব্যক্তিগত বিজ্ঞাপন: প্রেমিকা চাই

অর্পিতা, বিজ্ঞাপনে ছেয়ে গেছে তোমাদের শহরগলির মোড়, কারখানার বারান্দা, বৃক্ষের শাখা, পত্র-পল্লব,আইল্যান্ড, রাস্তার দুইধার, বেশ্যালয়ের জীর্ণ বেড়া,সরকারি অফিস, বাসের জানালা, ফেরির বাথরুম,স্কুলের পলেস্তরা খসা দেয়ালে আঁকা নজরুল-রবীন্দ্রনাথএবং জানালায় দাড়ানো গৃহিনীর উজ্জ্বল মুখায়ব;সবকিছু কেড়ে নিয়েছে অমুক-তমুকের রঙিন বিলবোর্ড।সুশ্রী নারীর রমণীয় ঠোঁটে লালরঙা উচ্ছ্বল হাসির সাথেফ্রিজ-টিভি, মোটর, চিপস-চানাচুর ব্যাংক-বীমা, হাবিজাবি,ইমারজেন্সি কন্ট্রাসেভটিভ পিল,

পুরোটা পড়ুন
Be loved

কবির ভালোবাসা পায়নি যে নারী

যে ফুলে বসেনি কোনদিন সাতরঙা প্রজাপতি,মধুলেহী, মধুব্রত, মধুভৃৎ লুটেরা মধুমক্ষিকা; কীট-পতঙ্গ।লাগেনি উদাস বৈরাগীবাতাসের স্পর্শ-শিহরণ কিংবারাতের নিয়রের শরীরঘষা ভালোবাসা, আদরে চুয়েপরা প্রেম।সে ফুল দেখেনি পরিপক্বতার মুখ, ফসল ফলানোর দিন; কোনদিন।যে নদীতে চলেনি পালতোলা নৌকা, যৌবনের অপূর্ব দ্যুতি, গতিময় জীবন।খেলেনি দুরন্ত বালিকা ডুবসাঁতারে জলগোল্লা, গাঙবউচিভরা বর্ষায় ছোটা প্রমত্তক মেঘনার মতো ফেঁপে ওঠাযৌবনে

পুরোটা পড়ুন
Witness

সাক্ষী

তোমার শিহরণ গাঙ ফরিঙের গোত্তা খাওয়ার মতোনতোমার কম্পন আচমকা উড়ন্ত পাখির ফেলে যাওয়া ডালেসুপ্তিভাঙা সবুজ পাতার মতোন ভীত সন্ত্রস্ত। প্রেমময় স্পর্শে।তোমাকে ছুঁয়েছি ভালোবাসায়; সাক্ষী এই হাত।তোমার ঠোঁটের লবণাক্ততার স্বাদ, নোনতা ঘাম,ওষ্ঠপুটের নরোম লোমে পালকের পেলবতা,চুম্বনে তোমার আগ্রাসন বাহাত্তর হাজার নদীতেমাতাল জোয়ার তোলার সক্ষমতা।নতুন পৃথিবী আবিষ্কারের আকাঙ্ক্ষায় আমাকে বানিয়েছে কলম্বাস।তোমাকে চুম্বন

পুরোটা পড়ুন
sigh of a lover

পৃথিবী ধ্বংস হবে প্রেমিকের দীর্ঘশ্বাসে

আরারুত পর্বতে থামা নূহের প্লাবনে,সুপ্ত আগ্নেয়গিরির জীবন্ত বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত লুতের উত্তর পুরুষের নগরী; পম্পেই'র পতনে।তুরের পাদদেশে মুসা'র বেহুঁশ হওয়ার সমান নূরের রোশনাই-এ।খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা সুনামির তীব্রতর ব্যাপকতায় পৃথিবী ধ্বংস হয়নি,হবে না প্রকৃতির ঐকান্তিক বাসনায়।গ্রীক, হুণ, তুর্ক ও যাযাবর মঙ্গল আক্রমণে।আরব, ফিনিশিয়, পর্তুগিজ, বর্বর নর্স অভিযানে;চেরোনোবিল, নাগাসাকি আর হিরোসিমায় দিগন্ত

পুরোটা পড়ুন
Sheikh Mujibur Rahman

শুভ জন্মদিন পিতা

পিতা, অসংখ্য বসন্ত এসেছিলো বাংলায়;ফুটেছে, ঝরেছে অগনিত ফুল নিয়ম-নীতিতে।বৃক্ষও জন্মেছে কদাচিৎ ক্ষীণতনু, বিবর্ণ-ধূসর ছায়ার।অস্তায়মান সূর্যের অযুত-নিযুত পরিক্রমায় হাজার বছর শেষেবৃক্ষের আহ্বানে ক্লান্ত, তছনছ মাটির প্রাণান্ত প্রার্থনায়--এক পূর্ণবসন্তে ফুটেছিলো একটি ফুল প্রাণপ্রদায়ী, মহীরূহের।তোমার জন্মচিৎকারে, এই বাংলায়; শান্ত-সৌম্য-শ্যামলভূমিতে।বসন্তে ফোটা অনেক অসংখ্য ফুলের মতো যৌবনের মতো দীপ্ত তেজে।পিতা, টুঙ্গীপাড়ার উর্বর শ্যামলে আচ্ছন্ন তোমার

পুরোটা পড়ুন
rice

এক মুঠো ভাত

ক্ষুধাতুর অপেক্ষাক্লান্ত এক পথিক রাত্রি ত্রিযামায়খুবলে খেতে চেয়েছে রেলিং, ইষ্পাত ও পিলারসমেতগোটা মেট্রোরেল, উন্নয়ন, মহাসড়ক, রোল মডেল,অন্ততঃ লোকচক্ষুর অন্তরালে পেটের তলানিতেজমিয়ে রাখার মতো এক খাবলা বালি ও কয়েকটি সুড়কি।পিলারে, কংক্রিটে প্রতিহিংসার কামড়ে ঝরা দাঁত,খামছিতে উপরানো রক্তারক্তি নখের উপর কব্জি জুড়েআইনের চুড়ি এক জোড়া। তবু শরীরের ভার বহেলাথির প্রত্যাঘাতে বেদনাহত পা;

পুরোটা পড়ুন
Bad time

ভাত অথবা বিষের গান

চারদিকে দাবদাহ চিৎকার ও চৈত্রেরপুড়ে গেছে সবকিছু রাষ্ট্র ও হৃদয়ের।ভুলে গেছি মশা-মাছি, দুঃসহ উৎপাতভুলে গেছি ভরাপেট; প্রেমময় সুখরাত।চাল নেই, ডাল নেই, নুন নেই ছাপিয়েথেকে থেকে ক্ষুধারা উঠেছে যে হাপিয়ে।জ্যোৎস্নার আলোবিষে পুড়ে গেছে মেঠোপথ।বিবেক বিবশ তবু দাতা-দানের কলরব।ভাত নেই ঘাস খাবো! এক মুঠো ঘাস নেই।যদি তুমি বিষ দাও! হাত রাখি বাড়িয়েই।১২

পুরোটা পড়ুন
My debt

ঋণ করেছি তোমার কাছে

ঋণ করেছি বনের কাছে,লতার কাছে, গাছের কাছেহাওয়ায় কাঁপা পাতার কাছে,আম বাগানে বোলের কাছেশিমুল ফুলের রঙের কাছে,থোকা থোকা ফুলের ভীড়েএকটি দুইটি ফলের কাছে।আমি ঋণ করেছি গাছের কাছে।নইতো ভ্রমর তবু আমিঋণ করেছি ফুলের কাছে।গোলাপ, চাঁপা, সন্ধ্যাতারা,গাঁদা, বেলি, নয়নতারাশিমুল-পলাশ মনোহরাকিংবা স্বর্ণচাঁপার কাছে।আমি ঋণ করেছি ফুলের কাছে।ঋণ করেছি বায়ুর কাছেহাওয়ায় মাঝে ছড়িয়ে পড়াবকুল ফুলের

পুরোটা পড়ুন
Shimul Flower

উত্তরবসন্ত

শিমুল, পূর্ববসন্তেই তুমি ফুটেছো মনের জমিনে,হৃদয় বৃক্ষের শাখায় শাখায়। এই বসন্তে।তোমাকে ডেকেছে হাতছানিতে উদাসী আকাশ,অনন্তনীল শাড়ির বুকে গোল্লাছুটের প্রাণান্ত দৌড়েদুরন্ত বালিকার মতো ছোটা মেঘফুলেরা।উড়ে উড়ে ওড়ার পরীস্বপ্ন মেখে।তোমাকে ডেকেছে রাঙা বুলবুল, কাঠশালিক ও শালিকেরাচুমুতে ও চিৎকার ডাকে, গানে গানে লেজ নাড়িয়ে।তোমাকে ডেকেছে পরপুষ্ট, কুহুমন্দ্র, কলকণ্ঠ কোকিলদমকা হাওয়ায় ছড়িয়ে ছিটিয়ে মধুমাখা

পুরোটা পড়ুন
Lover boy

প্রত্নপ্রেমিক

আগুনে পুড়ে পুড়ে কাঁদামাটিও শিল্প হয়ে ওঠে।বিরহের আগুনে পুড়ে মানুষ হয় শুদ্ধ প্রেমিক।অবহেলা ও অনাহুত বিচ্ছেদের আগুন উত্তাপেআমার কাঁদামাটি ভালোবাসা পাক প্রেমিকের অবয়ব;তোমার হৃদয়ের শিল্পিত মণীষায়। অপেক্ষায় পুড়েআমিও টেকসইত্ব পাবো পোড়ামাটি ফলকের।সহস্র প্রেমবর্ষ শেষে তুমি মোহিত হবে আবারপ্রত্নহৃদয়ফুলের পুরাতন ঘ্রাণে। কোন এক নব্যতাত্ত্বিকেরপ্রত্নউৎক্ষণনে তোমার হৃদয়ের অলিগলি জুড়ে।তারপর গায়ে মাখা শিরীনের

পুরোটা পড়ুন