আমার এক বন্ধু ছিল। নিজেকে সে পরিচয় দিতো 'আকাশ' নামে। সে ড্রাইভারি করে। পূর্বে সড়কে এক যোগাযোগ মন্ত্রী ছিলেন। গণরোষের কারণে যাঁকে পদত্যাগ করতে হয়েছিল। নামে কিবা আসে যায়। গোলাপকে যে নামেই ডাকা হোক সে গন্ধ ছড়াবেই। আবুল ডাকলেও গোলাপ গন্ধ ছড়ায়। আমার বন্ধুর নামটি মনে হয় তার পছন্দ ছিল
পুরোটা পড়ুনসুজন হামিদ এর ব্লগ
মানুষের মতো নিঃসঙ্গ প্রাণি পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম
আমি মোট পোস্ট করেছি: 141 টি
লিখছি June 2020 থেকে
আমাদের শৈশব ছিল বৃষ্টিমাখা রোদ্দুরআমরা বলতাম খেকশিয়ালের বিয়ে হচ্ছে!আমরা পড়তাম- 'বৃষ্টি পড়ে টাপুর টুপুরনদেয় এলো বান'! আহ! কী বিষণ্ন মেদুর!আমাদের তারুণ্যে বৃষ্টি ছিল অবিরাম,আমরা দেখতাম বকের সারির পলায়ন!আমরা জসীমউদদীনের মন খারাপ করা'পল্লীবর্ষা' কবিতা পড়তাম। কেয়াবনের বৃষ্টিদেখে আমরা গাইতাম- 'এমন দিনে তারেবলা যায়...'! আমাদের আকাশজুড়ে বৃষ্টিনামতো- 'বৃষ্টি, বহু প্রতীক্ষিত বৃষ্টি...'!এরপর আমাদের
পুরোটা পড়ুনতীব্র গরমে ভয়ানক স্বাস্থ্য সংকটে আমাদের শিশুরা, বৃদ্ধরা। কেমন আছে যুবসমাজ? বর্তমানে মৃত্যুর হার বেশি এই প্রজন্মের মধ্যে। সংসার-সমাজ, আর্থ-সামাজিক চাপে দিশেহারা যুবসমাজ। সঙ্গতকারণেই স্ট্রোকে মৃত্যুহার বেশি যুব সম্প্রদায়ের জীবনে। গত কয়েক মাসে পরিচিত অপরিচিত মিলে কতজনকে অকালে চলে যেতে দেখলাম! ছোটো ছোটো দুধের বাচ্চাগুলো রেখে তারা চলে গেলেন অনন্তের
পুরোটা পড়ুনগ্রামের পথ ধরে ৩০ কিলোমিটার গতিতে বাইক চালিয়ে কর্মস্থলে আসা যাওয়া করি। দেশের কিংবা বিদেশের রাজনীতি নিয়ে আমার মাথাব্যথা নেই। মাসের প্রথম সপ্তাহে ব্যাপক কেনাকাটা করি। পোলাপানরে এটা সেটা কিনে দেই। মনে হয়, জীবনটা খারাপ না। তখন ফরফুরা মেজাজে হাছনরাজার গান শুনি- বাউলা কে বানাইল রে...! তারপর ১০ তারিখ থেকে
পুরোটা পড়ুনআমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ছবিটি গতকাল থেকে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ছবিটি একনজর দেখার পরই আমার জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতার একটি লাইন মনে পড়লো- 'আমি ক্লান্ত প্রাণ এক...!' কিন্তু এই কবিতার পরের আর কোনো লাইনের সাথে এই ছবিটার মিল নেই, মিল আছে কেবল একটি শব্দে। সেই শব্দটি দিয়েই এ লেখাটি
পুরোটা পড়ুননামটা ধার করা। আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের একটা বইয়ের নাম থেকে শিরোনামটা নেওয়া। এরচেয়ে ভালো নাম এ লেখাটার জন্য আর হয় না। কয়েকদিন থেকেই মনস্থির করছি ফেসবুক থেকে সাময়িক বিদায় নেব। ফেসবুকের ভবিষ্যত আমি বুঝে গেছি। এখানে পড়ে থাকার কোনো মানে নেই। যেকোনো সময়- বিদায়।ফেসবুকে লিখব না। এটাও ঠিক করেছি।
পুরোটা পড়ুনরবীন্দ্রনাথ, নজরুল এবং বঙ্গবন্ধু
নজরুল বাংলা সাহিত্যের চারণ কবি, বাঙালির নতুন চণ্ডীদাস। মধ্যযুগের কবি চণ্ডীদাস বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদী এক অমোঘ বাণী উচ্চারণ করেছিলেন- 'শুনহ, মানুষ ভাই/ সবার ওপরে মানুষ সত্য/ তাহার ওপরে নাই'। এর কয়েক শতাব্দী পর নজরুল উচ্চারণ করলেন- 'গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড়ো কিছু নাই / নহে কিছু মহীয়ান'।দ্রোহ ও
পুরোটা পড়ুনহুমায়ূন আহমেদকে একবার এক সাংবাদিক জিজ্ঞেস করলেন- "সুনীল ইন্ডিয়ার হয়ে 'পূর্ব-পশ্চিম' নামে এতো বড় একটি উপন্যাস লিখলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে! অথচ আপনি এদেশের জনপ্রিয় একজন লেখক হয়েও মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো বড় উপন্যাস লিখছেন না। কেন?" জবাবে হুমায়ূন বলেছিলেন, "সুনীল মুক্তিযুদ্ধ দেখেন নি, এর ভেতর দিয়ে যাননি। তাই তিনি বড়
পুরোটা পড়ুনআমার শৈশব কেটেছে পরীক্ষাবিহীন। গ্রামের মেঠোপথ, ধানিজমির আলপথ আর রবীন্দ্রনাথের ছোটনদী ছিল আমার শৈশবজুড়ে। ছোটবেলায় পাহাড়েও গিয়েছি কতো! মহিষের গাড়িতে চড়ে নদীর চর, পাহাড়িয়া পথ, বালু আর কাদার সাগর পাড়ি দিয়ে চলে যেতাম যখন তখন।ছেলেপেলেরা সকালে খেয়ে বের হলে আর সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতে পারলেই আমাদের মা-বাবার জন্য যথেষ্ট
পুরোটা পড়ুনখাটের ক্যাচক্যাচ শব্দে ঘুম ভাঙলে খুবই বিরক্ত লাগে সোনাফরের। অথচ প্রায় প্রতিদিনই তার সাথে এ ঘটনাটি ঘটে। চোখে মুখে বালিশ চাপা দিলেও শব্দ দূর হয় না। বরং আরো ঘনীভূত হয়। মিস্ত্রি ডেকে খাটটা ঠিক করাবে তা-ও মন চায় না। এই খাটে না ঘুমাতে পারলেই ভালো হতো। কিন্তু সম্ভব না। স্ত্রীকে
পুরোটা পড়ুন